দুমকিতে বিশ্ব শিক্ষক দিবসে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রত্যাশা

| আপডেট :  ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৫  | প্রকাশিত :  ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৫

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর )সকালে উপজেলা এমপিওভুক্ত শিক্ষক সমিতির আয়োজনে দুমকি- বাউফল মহাসড়কে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আনন্দ র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষক সমিতি কার্যালয়ের সামনে আলোচনায় বক্তব্য দেন উপজেলা স্কুল কলেজ সমিতির সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক আ. জব্বার হাওলাদার, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক, দুমকি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদা আক্তার হেপি,মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম প্রমুখ।

বক্তারা বর্তমান সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত