আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| আপডেট :  ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৬  | প্রকাশিত :  ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :সোমবার (৫অক্টোবর) বিকালে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদরের আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে “উপজেলা প্রশাসন ফুটবল” টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সহোযোগিতায় এবং সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সংসদ সদস্যের ছোট ভাই আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা। এ সময় আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, নশরৎপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল, ছাতিয়ান গ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহির উদ্দিন, উপজেলা বিএনপির সহ সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত