দুমকিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত কৃষি চাষ প্রশিক্ষণ ও বীজ বিতরণ

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে পল্লী সেবা সংঘ (পিএসএস) এর আয়োজনে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত কৃষি চাষ প্রশিক্ষণ ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২ টায় পল্লী সেবা সংঘ (পিএসএস) অডিটোরিয়ামে ৬০ জন মহিলাকে ৩ দিনের প্রশিক্ষণ শেষে ৬ প্রকার শাক সবজির বীজ বিতরণ করা হয়। মোট ৪ ব্যাজে ২৫০ জনকে এ প্রশিক্ষণ ও বীজ বিতরণ করা হয়েছে।
উন্নত কৃষি চাষ প্রশিক্ষণ ও বীজ বিতরণি অনুষ্ঠানে পল্লি সেবা সংঘ এর পরিচালক হোসাইন আহম্মেদ কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও শ্রীরামপুর ইউনিয়নের প্রশাসক মো. অলিউল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা তরুন হালদার, ফারজানা লিনা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
