আদমদীঘিতে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি: উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১০ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষায় উপজেলার মধ্যে দুই শিক্ষা প্রতিষ্ঠান সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয় ও সান্তাহার বনমালী পরমেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় আদমদীঘি উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান উপলক্ষ্যে এক আলোচনা সভা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে ও সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সঞ্চালনায় প্রধান তিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম,উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক সংসদ সদস্যের পিএস এস.এম জুয়েল রানা প্রমুখ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
