আদমদীঘিতে রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: উপজেলার সান্তাহারে রেললাইন থেকে এক যুবকের খণ্ড বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রেল লাইনের উপর ওই মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা সান্তাহার রেলওয়ে জংশন থানায় খবর দেয়।
খবর পেয়ে সকাল ১০ টার দিকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার রাতের কোন এক সময় উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন এলাকার হেলালিয়া রেলওয়ে স্টেশনের উত্তর পাশে এই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়রা ধারণা রাতের কোন এক সময় ট্রেনে কাটা পরে ওই যুবকটি। এতে তার দেহ খণ্ডবিখণ্ডিত হয়ে যায়। তাৎক্ষণিক তার পরিচয় জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবিব বলেন, হেলালিয়ার স্টেশনের উত্তর পাশে রেললাইন থেকে নিহতের খণ্ডবিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
