অবসরের খবর নিশ্চিত করে যে বার্তা দিলেন মুশফিক

| আপডেট :  ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৭  | প্রকাশিত :  ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৭

আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। শনিবার বিকালে খবরটা দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে খবরটি নিশ্চিত করেছেন মুশফিক।

পোস্টে ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার লিখেছেন, ‘আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানানোর সময় এসেছে। আলহামদুলিল্লাহ, শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।’

পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের ভালোবাসা এবং সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুশফিক। ১০৮ টেস্টে ৭ হাজারের বেশি রান করা এই ব্যাটসম্যান লিখেছেন, ‘প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।’

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত