দেশে ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত বেড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দেশে করোনায় মারা গেলেন ২৬ হাজার ৬২৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৭১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জন। গত ২৪ ঘন্টায় ২৭ হাজার ৫৯৫টি নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৯.৮২শতাংশ। সোমবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যু আরও কমেছে। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ৬০৮ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয় সাত হাজার ৭১৭ জনের। নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চার লাখ ২৫ হাজার ৬৪৪ জন। আর এই সময়ে সুস্থ হয়েছেন চার লাখ ৩৫ হাজার ৮৫৭ জন।
রোববার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ লাখ ৮১ হাজার ৭৪৪ জনে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি ১৫ লাখ ৪২ হাজার ৮৫০ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ কোটি ৮০ লাখ ৩৬ হাজার ৬৫৭ জন।
বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে চার কোটি আট লাখ পাঁচ হাজার ২৫৯ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৬৬ হাজার ২১৯ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ১৩ লাখ ১৫ হাজার ৭৫১ জন।
সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন কোটি ৩০ লাখ ২৭ হাজার ১৩৬ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪০ হাজার ৭৮৫ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ২১ লাখ ৭৪ হাজার ৪৯৩ জন।
সংক্রমণের ওই তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা দুই কোটি আট লাখ ৯০ হাজার ৭৭৯ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৮৩ হাজার ৬২৮ জন। সুস্থ হয়েছেন এক কোটি ৯৮ লাখ ৬২ হাজার ৪৩৮ জন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
