রাশিয়ার সঙ্গে না পেরে চীনকে হুমকি-ধামকি দিচ্ছেন বাইডেন

| আপডেট :  ১৮ মার্চ ২০২২, ১২:০০  | প্রকাশিত :  ১৮ মার্চ ২০২২, ১২:০০

 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আজ শুক্রবার (১৮ মার্চ) ফোনালাপ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নির্ধারিত ওই ফোনালাপের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, এটি স্পষ্ট করা হবে যে ইউক্রেনে রাশিয়াকে দেয়া যেকোনো সমর্থনের জন্য বেইজিং ‘দায় বহন করবে’। খবর ন্যাশনাল নিউজের।

তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করে বলবেন যে রাশিয়ার আগ্রাসনকে সমর্থন করার জন্য চীন যেকোনো পদক্ষেপ নিলে বেইজিং দায়ভার বহন করবে এবং আমরা নিষেধাজ্ঞা আরোপ করতে দ্বিধা করব না। গত কয়েকদিন ধরেই চীনের ওপর চাপ প্রয়োগ করে আসছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত