সেভেরোদোনেৎস্কে তীব্র লড়াই

| আপডেট :  ০৫ জুন ২০২২, ০৯:০৮  | প্রকাশিত :  ০৫ জুন ২০২২, ০৯:০৮

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেৎস্কে তীব্র লড়াই চলছে। লুহানস্কের গভর্নর দাবি করেছেন, ইউক্রেনকে সেভেরোদোনেৎস্কে সেনা সংখ্যা বৃদ্ধি ঠেকাতে সেতুগুলো উড়িয়ে দিচ্ছে রুশ বাহিনী।

শনিবার (৩ জুন), আন্তর্জাতিক সংবাদসংস্থা আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেন কিছু সামরিক ইউনিট পূর্ব ইউক্রেনের প্রধান শহর সেভেরোদোনেৎস্ক থেকে প্রত্যাহার করছে।

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “ইউক্রেন সেনাবাহিনীর কিছু ইউনিট সেভেরোদোনেৎস্কে লড়াইয়ের সময় গুরুতর ক্ষতির সম্মুখীন হয়ে লিসিচানস্কের দিকে গেছে।”

তবে কিছু ইউক্রেনীয় যোদ্ধা শহরে রয়ে গেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত