খন্ডল কলেজ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

| আপডেট :  ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৭  | প্রকাশিত :  ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৭:২১

ইসমাইল হোসেন ফরিদ, ফেনী, পশুরাম প্রতিনিধি: ফেনীর পশুরাম উপজেলার খন্ডল কলেজ ছাত্রলীগ ও খন্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকায় কলেজের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আবদুল গফুর ভুঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরশুরাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সামসুল ইসলাম চৌধুরী নয়ন, প্রধান বক্তা ছিলেন বক্সমাহমুদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক রনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগ নেতা রায়হান উদ্দিন আহমেদ চৌধুরী শিশির, তসলিম হোসেন এর সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সৈকতের পরিচালনায় বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনে তসলিম হোসেন কে সভাপতি এবং সাখাওয়াত হোসেন সাগর কে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের আংশিক কমিটি ঘোষণা হয়,স্কুল শাখায় কাওসার হোসেন কে সভাপতি এবং পিয়াস কে সাধারণ সম্পাদক করা হয়।

পরশুরাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে খন্ডল কলেজে কখনো কমিটি হয়নি, আমরা দ্বায়িত্বে আসার পর পরশুরাম উপজেলা ছাত্রলীগের অভিভাবক,পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল ভাই এর নির্দেশে আমরা সম্মেলনের তারিখ নির্ধারন করি

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত