রামপালে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

| আপডেট :  ১৯ অক্টোবর ২০২২, ০৭:২২  | প্রকাশিত :  ১৯ অক্টোবর ২০২২, ০৭:২২

আকাশউজ্জামান শেখ, রামপাল, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের চন্দ্রখালী গ্রামের মৃত : কাশেম আলীর ছেলে মো: হাবিবুর রহমান (৭৫) তার নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে।

স্থানীয়দের থেকে জানা গেছে ১৯ শে অক্টোবর (বুধবার )সকাল ৯ টার দিকে নিজ পুকুরে তার মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। এ সময় তার বাসায় কেউ ছিলো না ,
তাৎক্ষণিকভাবে তারা মৃতদেহকে পুকুর থেকে উদ্ধার করে এবং স্থানীয় রামপাল থানা পুলিশকে খবর জানায় খবর পেয়ে রামপাল থানার ওসি মোঃ শামসুদ্দিন সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত হন এবং তারা সাধারণ তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

তিনি পরিবার পরিকল্পনার একজন অবশাল প্রাপ্ত কর্মকর্তা এবং তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন তাছাড়া একাধিক রোগ তার শরীরে বিদ‍্যমান ফলে তার এই অবস্থা হতে পারে বলে তার পরিবার জানান ।
তার স্ত্রী একজন গৃহিনী ও তার কোন সন্তান নাই

আস আই জনাব শ্রীসাব সাংবাদিকদের বলেন এটা দুর্ঘটনাজনীত মৃত্যু। এখানে অস্বাভাবিক কিছু পাওয়া যাইনি তাই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে দাফনের জন্য ।

পরে বিকাল সাড়ে চারটায় তার জানাজার নামাজ শেষে পারিবারিক করবস্থানে দাফন করা যায়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত