গাইবান্ধায় বিআরটিএ’র রোড শো ও লিফলেট বিতরণ

| আপডেট :  ২৪ অক্টোবর ২০২২, ০৪:২৩  | প্রকাশিত :  ২৪ অক্টোবর ২০২২, ০৪:২৩

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাইবান্ধায় রোডশো ও লিফলেট বিতরণ করা হয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গাইবান্ধা সার্কেল এ কর্মসূচি আয়োজন করে।

সোমবার (২৪ অক্টোবর) সকালে গাইবান্ধা- পলাশবাড়ী সড়কে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিগ্ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হাসান সিদ্দিকী, বিআরটিএ গাইবান্ধার সহকারী পরিচালক (ইঞ্জি ) রবিউল ইসলাম, মোটরযান পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম, ট্রাফিক ইনর্চাজ নুরআলম সিদ্দিকী প্রমুখ।

পরে গাইবান্ধা শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী যানবাহনে সচেতনামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। এসময় পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত