দুমকিতে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

| আপডেট :  ২৭ অক্টোবর ২০২২, ০৭:০৫  | প্রকাশিত :  ২৭ অক্টোবর ২০২২, ০৭:০৫

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত, আইডিই এর সহযোগিতায় দুমকিতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর )সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগম এর সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোসা: নিপা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাসুদ আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন নাহার ইয়াসমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মুসফিকা আক্তার তুলি, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম ও মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদার প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত