মাদারীপুরে ইতিহাস-ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব

সবুজ খান, মাদারীপুর থেকে: মাদারীপুরে নারী উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে দুইদিনের পিঠা উৎসব। এই উৎসবে ঠাই হয়েছে বাহারি নামের অন্তত শতাধিক পিঠা-পুলির।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড়ে এই পিঠা উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
নিজেদের দক্ষতার জানান দিতেই পিঠা উৎসবে অংশ নেয়া হয়েছে বলে দাবী নারী উদ্যোক্তাদের। জেলা প্রশাসনের আয়োজনে এই পিঠা উৎসবে অংশ নেয় ১০ জন দক্ষ নারী উদ্যোক্তা।
যা দেখতে ভীড় করছেন শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ। ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন বলে জানায় আয়োজকরা।
মিঠা উৎসব ঘুরে জানা যায়, হৃদয় হরণ, ডিম সুন্দরী, বিবি খানা, চালতা পাতা, জামাই পিঠা, গোলাপসহ মজার মজার নামের সব পিঠা দেখতে দর্শনার্থীদের ভীড়। স্টলগুলোতে আরো দেখা মিলবে মালপোয়া, তালের পিঠা, দুধপুলি, চিতই, নকশি পিঠা, মুগ পাকন, পাটিসাপটা, লবঙ্গ লতিকা পিঠারও। শীতের বিকেলে একদিকে এসব পিঠা নজর কাড়ছে সবার শীতের সময়ে শহরের জীবনে এটি পছন্দের অনুষঙ্গ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
