সিলেটে ৪ দশমিক ৩ মাত্রায় ভূমিকম্প অনুভূত

| আপডেট :  ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৭  | প্রকাশিত :  ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৭

সিলেটে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৩।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্য।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ৬৪ দশমিক ৮ কিলোমিটার।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত