কালকিনিতে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

| আপডেট :  ০৮ মার্চ ২০২৩, ০১:৪৪  | প্রকাশিত :  ০৮ মার্চ ২০২৩, ০১:৪৩

রিপোর্ট মোঃ সবুজ খান মাদারীপুর থেকে: ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার ( ৮ মার্চ ) সকালে উপজেলার প্রধান প্রধান সড়কে শোভাযাত্রা করে উপজেলা আধুনিক অডিটরিয়াম হলরুমে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে দিবসিট উদযাপন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা হামিদা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমান, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন, তথ্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর সুলতানা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তৃষ্ণা বিশ্বাস, ট্রেইনার রুমা ভৌমিক, নুসরাত জাহান রত্না, নাজিয়া নূর দিবা, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডলি রহমান পৌর ৬ নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম এছাড়া ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত