গাজীপুর সাংবাদিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

| আপডেট :  ৩১ মার্চ ২০২৩, ০৯:৩০  | প্রকাশিত :  ৩১ মার্চ ২০২৩, ০৯:৩০

আলিফ আরিফা, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা ও ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে গাজীপুর শহরের শীববাড়ি মোড়ে ইউরো বাংলা চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশনার দৈনিক ইত্তেফাকের সাব-এডিটর মো. আল-মামুনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাংবাদিক ইউনিয়নের সভাপতি বাসসের সিনিয়র রিপোর্টার মো. আতাউর রহমান, বাংলাদেশ প্রতিদিনের গাজীপুর জেলা প্রতিনিধি মো. খায়রুল ইসলাম জিইউজে’র সহ-সভাপতি এম এ সালাম শান্ত (সংবাদ প্রতিদিন), জিইউজে’র সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম (জনকন্ঠ), জিইউজের’র সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন (মুক্ত বলাকা), বাসন মেট্রো থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুস সোবাহান, জিইউজে’র প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ (বাসস)সহ সাংবাদিক মোহাম্মদ আলী ভূঁইয়া, আশরাফুল আলম আইয়ুব প্রমুখ।

আলোচনা পর্বের পর আনুষ্ঠানিকভাবে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন- সভাপতি-মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক- এম এ সালাম শান্ত, সহ-সভাপতি- মো. আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক- মো. নুরুল আমিন সিকদার, কোষাধ্যক্ষ- মোঃ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ আলী ভূঁইয়া, দপ্তর সম্পাদক- মোঃ কামাল হোসেন বাবুল, প্রচার সম্পাদক- আব্দুস সালাম রানা ও নির্বাহী সদস্য- মাফুজা আফরিন মনি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত