দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক সন্ধ্যায়

| আপডেট :  ১৫ অক্টোবর ২০২৫, ০৫:১৪  | প্রকাশিত :  ১৫ অক্টোবর ২০২৫, ০৫:১৪

রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজের স্বাক্ষরিত এক চিঠিতে এসব কথা বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, বৈঠকে অংশ নিতে প্রতিটি দলের দুজন প্রতিনিধির নাম বিকেল ৪টার মধ্যে কমিশনের কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

নির্ধারিত সময়ে পাওয়া প্রতিনিধিরাই শুধু বৈঠকে অংশ নেবেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত