‘নিরাপত্তার কারণে সমস্যা সৃষ্টি হওয়া মিশনে ভিসা সেকশন বন্ধ রয়েছে’

| আপডেট :  ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪  | প্রকাশিত :  ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪

ভারতে অবস্থিত বাংলাদেশের যেসব মিশনগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে আপাতত নিরাপত্তার কারণে সেসব মিশনে ভিসা সেকশন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের খেলতে যাওয়ার প্রসঙ্গে মো. তৌহিদ হোসেন বলেন, ‘ভারত ইস্যুতে আসিফ নজরুল মন্ত্রী হিসেবে যেটা বলেছেন আমি সম্পূর্ণ সমর্থন করি। আমি এটাকে এভাবে দেখি যে, একজন ক্রিকেটার, সে তো সীমিত সময় ওখানে যাবে, খেলবে— তারপর চলে আসবে। তার নিরাপত্তা যদি দেয়া সম্ভব না হয়, তাহলে আমার যে দল, দলের সমর্থকরা যাবে তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কী করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে?’

এসময় বাংলাদেশে নির্বাচনের আগে ভারতীয়দের জন্য ট্যুরিস্ট ভিসা স্থগিত করা হয়েছে না কি বন্ধ করা হয়েছে, এমন প্রশ্ন করেন সাংবাদিকরা।

উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমার কাছে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই। আমি যেটা করেছি, আমাদের যে মিশনগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে সেখানে আমরা আপাতত ভিসা সেকশন বন্ধ রাখতে বলেছি। এটা নিরাপত্তার কারণে।’

পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে তিনি বলেন, ‘এটা আজকেও বলতে পারবো না আসলে। এটা নিয়ে কথাবার্তা চলছে। চূড়ান্ত হলে সবাই জানতে পারবে।’

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত