কুয়েত ও বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

| আপডেট :  ০৬ জুন ২০২৬, ১২:৩৮  | প্রকাশিত :  ০৬ জুন ২০২৬, ১২:৩৮

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা চলার মধ্যেই পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। মার্কিন সামরিক কর্মকর্তাদের দাবি, ইরান প্রতিবেশী উপসাগরীয় দেশ কুয়েত এবং বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এর কয়েক ঘণ্টা আগেই চারটি ইরানি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’ ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ড্রোনগুলোর সম্ভাব্য লক্ষ্য ছিল ওই অঞ্চলে চলাচলকারী বাণিজ্যিক ও সামুদ্রিক জাহাজ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোনগুলো হুমকি সৃষ্টি করার আগেই সেগুলো ভূপাতিত করা হয়। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইউনাইটেড স্টেড কমান্ড (সেন্টকম) জানায়, সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি তারা ভূপাতিত করেছে। বাকি একটি ক্ষেপণাস্ত্রও নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

বিবৃতিতে আরো বলা হয়, ‘এ পর্যন্ত মার্কিন সেনা সদস্যদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইরানের যে দাবি, তা সঠিক নয়।

মার্কিন বাহিনী জানিয়েছে, পরিস্থিতির ওপর তারা নিবিড় নজর রাখছে এবং অঞ্চলটিতে নিজেদের সদস্য ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রেখেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জানিয়েছে, তারা ‘এরোস্পেস মিসাইল’ ব্যবহার করে অঞ্চলে থাকা ‘শত্রু ঘাঁটিগুলোতে’ হামলা চালিয়েছে। আধা-সরকারি তাসনিম এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরান কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, তবে সেগুলোর কোনোটিই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।

এর আগে যুক্তরাষ্ট্র জানায়, তাদের বাহিনী হরমুজ প্রণালির দিকে উৎক্ষেপণ করা চারটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে।

পাশাপাশি ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত কেশম দ্বীপ ও বৃহত্তর তুনব এলাকার উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাগুলোতে হামলা চালানোর কথাও জানায় তারা।
এদিকে ইরানের নৌবাহিনী দাবি করেছে, শুক্রবার ওমান উপসাগরে তারা মার্কিন বাহিনীর উদ্দেশে সতর্কতামূলক গুলি ছুড়েছে। তাদের অভিযোগ, মার্কিন জাহাজগুলো ওই এলাকায় চলাচলকারী অন্যান্য নৌযানকে হয়রানি করছিল। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এই দাবি অস্বীকার করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দক্ষিণ লেবাননের জেবডিন এলাকায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচজনের মধ্যে একজন ছিলেন প্যারামেডিক। সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলের হামলায় দেশজুড়ে অন্তত এক ডজন মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত