ইউক্রেনকে ড্রোন সরবরাহে যুক্তরাজ্যকে চড়া মূল্য দিতে হবে: রাশিয়া

চলতি সপ্তাহে রাশিয়ায় সামরিক ও শিল্প স্থাপনায় সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় ব্যবহার করেছে যুক্তরাজ্যের তৈরি ড্রোন।
ব্রিটিশ-নির্মিত ড্রোন ব্যবহারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুক্তরাজ্যকে ‘চড়া মূল্য দিতে হবে’ হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বিবিসি
মঙ্গলাবার (১৮ আগস্ট) যুক্তরাজ্যে অবস্থিত রুশ দূতাবাস এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে। বিবৃতিতে রুশ দূতাবাস ব্রিটেনকে ইচ্ছাকৃতভাবে ইউক্রেন সংকটকে আরো বাড়িয়ে তোলার জন্য অভিযুক্ত করেছে।
রুশ দূতাবাস বলেছে, ‘এই সংঘাতে এর সম্পৃক্ততা যত গভীর হবে… একে তত বেশি মূল্য দিতে হবে।
ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করেছে, বিশেষ করে তাদের প্রধান ই-কর্মাস প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের সরবরাহ কেন্দ্র এবং তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করেছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) রাশিয়ার এই হুমকি সরাসরি প্রত্যাখ্যান করে একজন মুখপাত্র বলেছেন, তারা ইউক্রেনের পাশে কাঁধে কাঁধ মিলিয় দাঁড়িয়েছেন।
মুখপাত্র বলেন, ‘ভ্লাদিমির পুতিনের অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন, তা সরবরাহ আমরা ও মিত্ররা প্রতিশ্রুতিবদ্ধ। রাশিয়ার কোনো সন্দেহ থাকা উচিত নয়।
ইউক্রেনকে ড্রোন প্রযুক্তি ও স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র সরবরাহে যুক্তরাজ্যকে অতীতে হুমকি দিয়েছে রাশিয়া।
রুশ দূতাবাস বলেছে, ‘লন্ডনের কর্মকাণ্ডের অনিবার্য পরিণতি হবে, যার জন্য তাকে জবাবদিহি করতে হবে।’
যুদ্ধের সর্বশেষ পরিস্থিতিতে রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহে আঘাত হেনেছে। এতে সরাসরি রুশ অর্থনীতিতে প্রভাব ফেলেছে।
চলতি সপ্তাহে রাশিয়ায় হামলায় ইউক্রেন তাদের নিজস্ব এফপি-৫ ফ্লেমিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
