দুমকিতে স্বেচ্ছাসেবক দলের সচেতনতামূলক লিফলেট বিতরণ

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দুমকিতে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট এবং নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার(১৮ অক্টোবর ) সকাল ১০ টায় দুমকি নতুন বাজার আলমামুন সুপার মার্কেট থেকে শুরু করে উপজেলার বিভিন্ন জায়গায় এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহিদুল হক,সদস্য সচিব মো. মাসুদুল আলম মৃধা, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন খান, বায়েজিদ আহম্মেদ বাচ্চু,মো. বাবুল প্যাদা সহ উপজেলা ও ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ কালে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট এবং নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে জনসাধারণকে সচেতন করা হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
