দুমকিতে ইউপি সদস্য কামাল গ্রেফতার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম কামাল (৪৮) কে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় দুমকি থানা পুলিশ উপজেলার কদমতলা বাজার থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ সাইফুল ইসলাম কামাল আঙ্গারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আঙ্গারিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য।
থানা সূত্রে জানা যায়, গত ৭/১১/২০২৪ ইং তারিখে বিএনপি অফিস ভাংচুর ও মারধর মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে আদালতে প্রেরনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
