আবুধাবির কাঁচের ভবনগুলো ইয়েমেনের ক্ষেপণাস্ত্রের নাগালে বলে হুঁশিয়ারি

সংযুক্ত আরব আমিরাতের সাম্প্রতিক ইয়েমেনে বিরুদ্ধে যুদ্ধ তৎপরতা বাড়ানোর জন্য কঠোর জবাব পাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনের আল-মাসিরা পত্রিকা।
সংযুক্ত আরব আমিরাতের সাম্প্রতিক ইয়েমেনে বিরুদ্ধে যুদ্ধ তৎপরতা বাড়ানোর জন্য কঠোর জবাব পাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনের আল-মাসিরা পত্রিকা।
পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবির ভঙ্গুর কাঁচের সুউচ্চ ভবনগুলো তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে এবং সেখানে পৌঁছানো বেশ সহজ।
গতকাল শনিবার (১৫ জানুয়ারি) পত্রিকার প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত ভাড়াটে গেরিলা এবং উগ্র তাকফিরি সন্ত্রাসীদেরকে ইয়েমেনের মারিব ও শাবওয়া প্রদেশে পাঠিয়ে বিপজ্জনক খেলায় মত্ত হয়েছে।
তাদের ভাষ্য, পর্যবেক্ষকরা নিশ্চিত যে, আমিরাতের এই তৎপরতার জন্য মারাত্মক পরিণতি অপেক্ষা করছে এবং দেশটির জনজীবন, সম্পদ এবং অর্থনীতির ভয়ংকর ক্ষতি হবে। আমিরাতের এই ক্ষতি ইয়েমেনে যেমন হবে একইভাবে হবে দেশটির ভেতরের তেলের স্থাপনাগুলোতে।
পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়, আমিরাতের ভঙ্গুর কাঁচের ভবনগুলোতে পৌঁছানো খুবই সহজ।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি আগেও কয়েকটি টুইটার বার্তায় জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে শাবওয়া প্রদেশ আরব আমিরাতের ভাড়াটে গেরিলারা বড় রকমের ক্ষয় ক্ষতির মুখে পড়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
