মুরাদিয়ার আবু জাফর শাহিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্টের দুর্ঘটনায় মৃত্যু

| আপডেট :  ১২ মার্চ ২০২৩, ০৮:৪০  | প্রকাশিত :  ১২ মার্চ ২০২৩, ০৮:৪০

পটুয়াখালীর লেবুখালী-বগা আরঅ্যান্ডএইচ সড়কের বাইতুল রুহুল আমিন কমপ্লেক্স এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবু জাফর শাহীন (৪০) নামে এক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্টের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদি গ্রামের মজিবর নেঘাবানের ছেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু জাফর শাহীন নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান।

এ সময় পথচারীরা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের সিএমএইচে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদার জানান, আবু জাফর শাহীনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ময়নাতদন্ত ছাড়াই শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।

দুমকি থানার ওসি আবদুস সালাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত