যবিপ্রবিতে ভিত্তিপ্রস্তর স্থাপন দিবস উপলক্ষে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

| আপডেট :  ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯  | প্রকাশিত :  ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯

যবিপ্রবি প্রতিনিধি, আল আমিন: আজ ৫ অক্টোবর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভিত্তিপ্রস্তর স্থাপনের ঐতিহাসিক ও স্মরণীয় দিন। ২০০৬ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। দক্ষিণাঞ্চলের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর আধুনিক সমাজ গঠনের লক্ষ্যে তাঁর এই ঐতিহাসিক পদক্ষেপ এবং দেশ ও জাতির উন্নয়নে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে রয়েছে।

ঐতিহাসিক এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় স্মরণে রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যবিপ্রবি শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এবং ভিত্তিপ্রস্তরের নামফলক সংলগ্ন স্থানে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং সাবেক মন্ত্রী ও বরেণ্য রাজনীতিবীদ মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ভিত্তিপ্রস্তরের নামফলক সংলগ্ন স্থানে উপস্থিত সকলকে নিয়ে বিশেষ মোনাজাত সম্পন্ন হয়।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যবিপ্রবি শাখার নেতৃবৃন্দ এবং যশোর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থী উপস্থিত হয়ে দোয়ায় অংশ নেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত