আদমদীঘিতে এবার দুর্গা পূজা হবে ৬৯ মণ্ডপে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ৬৯টি পূজা মণ্ডপে। পূজা মন্ডব গুলোতে প্রতিমা তৈরি কাজ পুরোদমে চলছে। পুজোকে ঘিরে মন্ডব কমিটির নেতৃবৃন্দরা পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সাজসজ্জার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে।
ইতি মধ্যে উপজেলার ৬৯ টি পূজা মন্ডব, পরিচালনা কর্তৃপক্ষদের নিয়ে নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে উপজেলা পূজা উদ্যাপন পরিষদ প্রস্তুতি সভা করেছেন। ওই প্রস্তুতি সভায় সরকারি নির্দেশনার পাশাপাশি পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে সব মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা তদারকির জন্য সেচ্ছাসেবক কমিটি গঠন, উচ্চ শব্দে মাইক না বাজানো, নামাজের সময় ঢাক-বাদ্যযন্ত্র ধীরে বাজানোসহ বেশ কিছু পরামর্শ দেওয়া হয়।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার জানান, আগামী ১৬ অক্টোবর মহা ষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গা পূজা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গা পূজা। এবার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও ১ টি পৌর সভা মিলে মোট ৬৯ টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
এরমধ্যে আদমদীঘি সদর ইউনিয়নে ১১ টি, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ৭টি, সান্তাহার পৌর সভায় ১০ টি, সান্তাহার ইউনিয়নে ৪ টি, নশরতপুর ইউনিয়নে ৭ টি, কুন্দগ্রাম ইউনিয়নে ১৪ টি এবং চাঁপাপুর ইউনিয়নে ১৬ টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
পূজাকে ঘিরে মণ্ডপে মণ্ডপে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়ার নির্দেশনায় আদমদীঘি থানা পুলিশ মন্ডব গুলো পরিদর্শনসহ খোঁজ খবর রাখছেন। প্রশাসন, ও রাজনৈতিক নেতৃবৃন্দ সবার সহযোগিতায় এবার ধর্মীয় ভাবগার্ম্ভীয় বজায় রেখে নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
