আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করায় এসিল্যান্ডের সংবাদ বর্জন

| আপডেট :  ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০  | প্রকাশিত :  ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম (Ac Land Adamdighi) ফেসবুক আইডিতে সাংবাদিকদের কটাক্ষ করে মনঃক্ষুণ্ন করার মতো বক্তব্য লিখে পোস্ট করায় সরকারি যে কোনো অনুষ্ঠানে এসিল্যান্ডের উপস্থিতি থাকলে ওই অনুষ্ঠানের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আদমদীঘি প্রেসক্লাব।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় আদমদীঘি প্রেসক্লাবে সাংবাদিকদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসানের সঞ্চালনায় প্রেসক্লাবের এক জরুরি সভায় বক্তব্য দেন, সাংবাদিক গোলাম মোস্তফা, বেনজির রহমান, মিহির সরকার, আবু হাসান, আনোয়ার হোসাইস, হেদায়েতুল ইসলাম উজ্জল, আবু মোত্তালিব মতি, মোমিন খান, হেদায়েতুল নয়ন,পবিত্র মজুমদার প্রমুখ।

সাংবাদিক বক্তারা আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ‘এসি ল্যান্ড আদমদীঘি’ আইডিতে কতিপয় হলুদ সাংবাদিক না বলে ঢালাও ভাবে সকল সাংবাদিকদের যোগ্যতা নিয়ে মন্তব্য করা ও মানুষ সব সাংবাদিকদের প্রত্যাখান করবে এমন বক্তব্য লিখে পোস্ট করায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে ওই পোস্ট অপসারণ সহ দুঃখ প্রকাশ করার আহ্বান জানানো হয়। তারা আরও বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি ওই পোস্ট অপসারণ না করা হয় তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত