পলাশবাড়ীতে চা দোকানির ছেলে প্রতিবন্ধী মমিনুলের জন্য একটি হুইল চেয়ারের আকুতি
| আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১০:৩৮
| প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২২, ১০:৩৮

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা: চা দোকানীর ছেলে শারীরিক প্রতিবন্ধী মমিনুল ইসলাম (২০)। একটি হুইল চেয়ারের অভাবে প্রতিবন্ধী মমিনুল বছরের পর বছর ধরে স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারছে না। মমিনুলের জন্য একটি হুইল চেয়ারের আকুতি তার পরিবারের। জন্মের পর থেকেই সে শারীরিক প্রতিবন্ধী। হাত-পা গুলো মোড়ানো। হাত-পা দিয়ে কোনো ভাবেই হাঁটা-চলা করতে পারে না। ওই অবস্থায় সে মাটি ঘেঁষে ঘেঁষে চলাফেরা করে। তার বড় সমস্যা হলো হুইল চেয়ার নেই। তার স্বাভাবিক চলাচলের জন্য একটি হুইল চেয়ার প্রয়োজন।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের নিমদাসের ভিটা (পূর্বপাড়া) গ্রামের চা দোকানী আজাদুল ইসলামের ছেলে মমিনুল। সে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী।
তার বাবা বলেন, আমার প্রতিবন্ধী ছেলের জন্য একটি হুইল চেয়ার দিয়ে সহযোগিতা করার মত এমন কোন দয়ালু মানুষ আছে কি? আমি চায়ের দোকান দিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে অনেক কষ্ট করে সংসার চালাই। তা দিয়ে কোন রকমে পেটের ভাত জোটে না। কিভাবে ছেলেকে হুইল চেয়ার কিনে দিব। দেশের অনেক বিত্তশালী-দয়াবান-দানশীল মানুষের কাছে আকুতি জানাচ্ছি আমার ছেলের জন্য একটি হুইল চেয়ার।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
