সোনারগাঁয়ে কাচপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

| আপডেট :  ২০ জানুয়ারি ২০২৩, ১০:০০  | প্রকাশিত :  ২০ জানুয়ারি ২০২৩, ১০:০০

আল আমিন কবির, সোনারগাঁ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২০ শে জানুয়ারি শুক্রবার বিকালে উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল হক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ – ৩ আসনের সাবেক সাংসদ ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল-কায়সার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
মাহবুব খান ও আব্দুল মান্নান মেম্বার এর সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ডাক্তার আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, কাঁচপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ ওমর, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা প্রমুখ।

এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত