বিলবিলাস আব্দুর রশিদ সরদার মা: বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা প্রদান

| আপডেট :  ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৯  | প্রকাশিত :  ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৯

 

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের ঐতিহ্যবাহী বিলবিলাস আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয় এর নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মো: মাহফুজুর রহমান সবুজ সহ অন্যান্য সদস্যদের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেল ৪ টায় বিদ্যালয় অডিটোরিয়ামে প্রধান শিক্ষক খায়রুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)এর কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাউফল পৌর বিএনপি সভাপতি মো: হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস, জাসাস পটুয়াখালী জেলা শাখার যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ইমতিয়াজ রসুল পান্নু, সূর্যমনি ইউনিয়ন বিএনপি সভাপতি মো: মনিরুজ্জামান, কালিশুরি ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সদস্য আরিফুর রহমান, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান,অভিভাবক মো:নুরুল ইসলাম, বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিয়াজ হোসাইন খান।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মাও: মুহা:আবদুল মান্নান,মো: আমিনুল ইসলাম বাবুল, শিক্ষার্থীদের মধ্যে নাফিজা ইসলাম,আনিলা তাহসিন, আব্দুল্লাহ আল মারজান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।বিদ্যালয়ের নবনিযুক্ত কমিটির সভাপতি মাহফুজুর রহমান সবুজ সংবর্ধনার জবাবে বলেন,” বিদ্যালয়ের কমিটির সভাপতি হিসেবে আমার উপর যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে আমি তা সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও জবাবদিহিতার সাথে পালন করবো। তিনি বলেন,শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের মাধ্যম নয়, শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড এবং আলোকিত মানুষ গড়ার কারিগর।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষা ও উন্নয়ন দর্শনকে বুকে ধারণ করে আমি এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে একটি আধুনিক, মানসম্মত এবং আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই”।

প্রধান বক্তা মো: হুমায়ুন কবির বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও শিক্ষকদের মধ্যে সমন্বয় জরুরী। বিশেষ অতিথির বক্তব্যে আনিসুর রহমান আনিস বলেন, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সুন্দর করা, এবং শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে নবনিযুক্ত কমিটি,শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক হতে হবে।তিনি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা,নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নতি ও অগ্রগতির প্রধান ভিত্তি। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু পরিচালনা কমিটির একার পক্ষে সম্ভব নয়।এজন্য শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও স্হানীয় সুধীজনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অগ্রগতিতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত