পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল ও সম্পাদক মুশতাক

| আপডেট :  ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৪  | প্রকাশিত :  ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৪

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনির্বাচিত সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুশতাক আহম্মেদ।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় টিএসসি সাংবাদিক সমিতির কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাহাদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফাহিম, সাংগঠনিক সম্পাদক জয় ভাঙ্গী, অর্থ সম্পাদক মোসাফেসসেরুল হক তন্ময়, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহান সাদিক রাহাত, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সহ দপ্তর সম্পাদক মো. সফিউল্লাহ, কার্যনির্বাহী সদস্য তাবরীজ আল আমীন, মাসুদা আক্তার রুপা।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মো. মাসুদুর রহমান,অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, অধ্যাপক ড. খোকন হোসেন, সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম। পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন দুমকি প্রেসক্লাবের প্রচার সম্পাদক কাজী জুবায়ের ইসলাম সোহান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত