সান্তাহারে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

| আপডেট :  ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৫  | প্রকাশিত :  ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : শুক্রবার বিকালে উপজেলার সান্তাহার সান্দিড়া স্টার ক্লাবের আয়োজনে সাবেক সংসদ সদস্য “মরহুম আব্দুল মোমেন তালুকদার খোকা স্মৃতি আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্ট” র উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার সান্তাহার পৌরসভা শহর সংলগ্ন সান্দিড়া স্টার ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খানের সার্বিক তত্ত্বাবধানে এবং শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সহযোগিতায় এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

সান্দিড়া স্টার ক্লাবের সভাপতি ও সান্তাহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেনের সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক আলম সরদারের সঞ্চালনায় খেলা পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মোমেন তালুকদার খোকার ছোট ভাই; বগুড়া-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশন (ভূমি) আশরাফুল ইসলাম, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও এমপির ছোট ভাই আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সাধারণ সম্পাদক আবু হাসান, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমপির ছোট ছেলে মোমেনুর রহমান তালুকদার মিম, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, সান্তাহার পৌরসভা মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা ও পৌরসভা শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত