দুমকিতে আরাফ হজ্জ ট্রাভেলসের উদ্বোধন

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: এখন বিদেশ কিংবা হজ্জে যাওয়ার জন্য যেতে হবে না আর কোথাও, পটুয়াখালীর দুমকিতেই শুভ উদ্বোধন করা হলো আরাফ হজ্জ ট্রাভেলস।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় দুমকি নতুন বাজার গ্রিন মার্কেটে উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল আরাফ হজ্জ ট্রাভেলসের।
বিদেশ কিংবা হজ্জে যাওয়ার জন্য রয়েছে বিভিন্ন প্যাকে, হজ্জ প্যাকেজ, ওমরাহ হজ্জ প্যাকেজ, আন্তর্জাতিক ট্যুর প্যাকেজ,আন্তর্জাতিক দেশীয় টিকিটিং,ভিসা প্রসেসিং, হোটেল বুকিং সহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, দুমকি প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন আংগারিয়া দরবার শরীফের পীর মাওলানা খলিলুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন আরাফ হজ্জ ট্রাভেলসের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী মো. আরাফাত মৃধা, পরিচালক মাওলানা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সহ-পরিচালক মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ বিন নাসির, সহ- পরিচালক মো. বায়জিদ মাহমুদ সহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
