ধুনটে তিনটি ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সুমন হোসেন, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনটে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চৌকিবাড়ি ইউনিয়ন শাখার অধীনস্থ ১,২ ও ৩নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) বিকাল ৩ ঘটিকায় চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবলীগ সভাপতি মিল্টন আজিজের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু।
ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুর সবুরের সঞ্চলনায় উক্ত সম্মেলনে আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট,সহ সভাপতি জুলফিকার আলী ভুট্টো,সহ সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম,সহ সাধারন সম্পাদক রিপন রানা,শিক্ষা বিষয়ক সম্পাদক ময়নুল হাসান,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মুহিত চান, সদস্য মিন্টু মিয়া,ইসমাইল হোসেন,রুবেল আহমেদ বাবু,রায়হান বাদশা,নুরুল ইসলাম।
এতে আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুঞ্জু,আওয়ামীলীগ নেতা বিপ্লব সরকার,নজরুল ইসলাম, শরিফুল ইসলাম খোকন।
ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ শেখ, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জাকারিয়া হাবিব, সাধারন সম্পাদক মিজানুর রহমান মজনু, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শামীম রেজা সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলনের শেষ পর্বে তিনটি ওয়ার্ডের সভাপতি,সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
