১১ অক্টোবর যবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘JUST Math Olympiad 2026’

আল আমিন, যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গণিত চর্চা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘JUST Math Olympiad 2026’। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক ও শিক্ষাবিষয়ক সংগঠন ‘ম্যাথ ক্লাব (যবিপ্রবি)’ (Math Club, JUST)-এর উদ্যোগে আগামী ১১ অক্টোবর ২০২৬ (রবিবার) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতা আয়োজিত হবে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সমস্যা সমাধানের দক্ষতা (Problem-Solving Skills) অনুশীলনের প্ল্যাটফর্ম হিসেবে আয়োজিত এই অলিম্পিয়াডের স্লোগান নির্ধারণ করা হয়েছে— “Think • Solve • Compete • Represent JUST”।
আঞ্চলিক পর্ব ও জাতীয় অলিম্পিয়াডের সুযোগ:
ম্যাথ ক্লাবের সূত্রে জানা যায়, ‘JUST Math Olympiad 2026’-এর সেরা পারফর্মারদের ‘১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড (NUMO 2026)’-এর খুলনা আঞ্চলিক পর্বে যবিপ্রবির প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের জন্য মনোনীত করা হবে। আগামী ৬ নভেম্বর ২০২৬ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (IU) গণিত বিভাগে উক্ত খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আয়োজকরা জানান, সাধারণ গণিতভীতি দূর করে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের নতুন কৌশল শেখাতে এবং যবিপ্রবির গণিত প্রেমীদের একই প্ল্যাটফর্মে একত্র করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় ভালো ফলাফলের মাধ্যমে যবিপ্রবির নাম আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
