বাউফল এমপি বাড়ি জামে মসজিদে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী বাউফলের কায়না মাতব্বর বাড়ি জামে মসজিদে(এমপি বাড়ি) মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৯ অক্টোবর) জুম্মার নামাজ শেষে পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম রুহুল আমিন ইঞ্জিনিয়ার, মরহুম ডা:নাসির উদ্দিন,মরহুম ডা: নজরুল ইসলামসহ মাতব্বর বাড়ির পারিবারিক কবরস্থানে শায়িত সকল কবরবাসীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম হেমায়েত জাহান এর সুস্বাস্থ্য, কর্মক্ষেত্রে সাফল্য এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ও নবনির্বাচিত বাউফলের বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: মাহফুজুর রহমান সবুজ এর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের ঈমাম কারী মো:আফসের উদ্দিন। উক্ত মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে কায়না গ্রামের ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
