যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘চূড়ান্ত পরাজয়’ নিশ্চিত না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান: সামরিক বাহিনী

| আপডেট :  ১৬ আগস্ট ২০২৬, ০৪:৩৮  | প্রকাশিত :  ১৬ আগস্ট ২০২৬, ০৪:৩৮

মধ্যপ্রাচ্যে শত্রুভাবাপন্ন শক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘চূড়ান্ত পরাজয়’ নিশ্চিত না হওয়া পর্যন্ত ইরান কোনোভাবেই পিছু হটবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ।

রোববার (১৬ আগস্ট) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

১৯৯০ সালে ইরাক থেকে ইরানি যুদ্ধবন্দীদের ঐতিহাসিক প্রত্যাবর্তনের বার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয় ইরানি সামরিক বাহিনী। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ‘ফার্স নিউজ’-এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ঐতিহাসিক ‘প্রতিরোধের চেতনা’ বর্তমান প্রজন্মের ইরানিদের মাঝে স্থানান্তরিত হয়েছে, যারা বিশ্বের সবচেয়ে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত সামরিক বাহিনীর বিরুদ্ধেও দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শত্রুপক্ষ আত্মসমর্পণ না করা পর্যন্ত ইরান তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়নে নিজেদের অবস্থান অব্যাহত রাখবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত