হরমুজ খুলতে ইরানের প্রস্তাবের জবাব দিল যুক্তরাষ্ট্র

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং চলমান সংঘাতের অচলাবস্থা কাটাতে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের দেওয়া প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ তথ্য নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই প্রস্তাবে কী রয়েছে, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি।
মন্ত্রিসভার ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার বিস্তারিত অভিজ্ঞতা তুলে ধরেন। সেখানে তিনি ইউরোপীয় ও উপসাগরীয় দেশের নেতাদের সঙ্গে বৈঠক এবং কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
